হোম » প্রধান সংবাদ » হাবিবুল্লাহ সভাপতি, হাসান চৌধুরী সাধারন সম্পাদক ডোমার পৌরসভা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

হাবিবুল্লাহ সভাপতি, হাসান চৌধুরী সাধারন সম্পাদক ডোমার পৌরসভা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

মোঃরিমন চৌধুরী,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌর সভা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে মোঃ হাবিবুল্লা সভাপতি ও মোঃ হাসান চৌধুরী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। সভাপতি পদে মোঃ হাবিবুল্লা পান ১৯ ভোট। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী মতিউর রহমান পান ৩ ভোট। সাধারন সম্পাদক পদে ১৩ ভোট পান মো: হাসান চৌধুরী। তার নিকটতম দুই প্রার্থী সাজু ইসলাম ৪ ও মাজেদুল ইসলাম ৪ ভোট পান। ১১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আফছারুল ইসলাম।

 

শনিবার বিকাল সাড়ে পাঁচ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন। এরআগে দুপুর সাড়ে ২ টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সুচনা করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। দুপুর ৩ টার দিকে আলোচনা সভায় নয়টি ওয়ার্ডের সভাপতি ও

 

সাধারন সম্পাদকসহ আহবায়ক কমিটির সদস্যরা দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পৌর সভা জাতীয় পার্টির আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর বিকালে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অবঃ সার্জেন্ট তহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান জুয়েল নির্বাচন পরিচালনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!