
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২৭জুলাই) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা মিয়া, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসের মুন্না ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম রবি প্রমুখ।
আলোচনা সভা শেষে আলফাডাঙ্গা এ জেড সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ করা হয়। এবছর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো ব্যাপক আয়োজন না থাকলেও করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান