
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ১৯৮৭ জন অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন, ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু। এ সময় দায়িত্ব প্রাপ্ত অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি সম্ভু কুমার বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব হেলাল উদ্দিন, ইউপি সদস্য তোজাম শিপন, চুন্নু, আবু হাসান দুলা, মোহাম্মাদ, সাবান প্রম‚খ।

আরও পড়ুন
বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন, জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন উদ্যোগ
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন