
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার (২২ জুলাই) উল্লাপাড়ার সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি করে ভিজিএফ এর চাউল ৯শ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সামাজিক দুরত্ব বজায় রেখে চাউল বিতরণ উদ্বোধন করেন।
সামাজিক দুরত্ব নিশ্চিত করে সলপ ইউনিয়নের ১,২ এবং ৩ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত এই ঈদ উপহার বিতরণ করা হয়। সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান জানান সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশনায় গরীব অসহায় মানুষের ঈদের উৎসব আনন্দিত করতে এই চাউল উপহার দেওয়া হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা