
শাহজাহান সিরাজ, গাইবান্ধা: করোনা পরিস্থিতির এই সময়ে গাইবান্ধা সদর উপজেলার তৃণমূল গ্রামাঞ্চল থেকে শহরের বিভিন্ন বাসা বাড়ি ও ছাত্রাবাসগুলোতেও জুয়া খেলা বেড়ে গেছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযানে গত ৭ দিনে ৩৭ জন জুয়াড়ি এবং ১৩ জনকে মাদক মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মো. শাহরিয়ার জানান, ‘গাইবান্ধা জেলা জুয়া প্রবন এলাকা। সেই সাথে করোনা পরিস্থিতির কারণে লোকজন অলস সময় পার করার কারণে জুয়া খেলার সঙ্গে জড়িয়ে যাচ্ছে কিছু মানুষ। পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা জুয়া এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ৭ দিনে ৩৭ জন জুয়ারিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২