
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানার দুই পুলিশ সদস্যসহ ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান
বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৪ জুলাই ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো এরমধ্যে ৪জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তবে আক্রান্তদের সকলের উপসর্গ রয়েছে। তাদের সকলকে নিজ বাসায় আইসোলশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪জনে পৌঁছালেও ২৬জন সুস্থ্য হয়েছেন। নতুন আক্রান্তদের সমস্যা দেখা দিলে হাসপাতালে নেয়া হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২