
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে নাটোরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য রত্মা আহমেদ,স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক গোলাম রাব্বি ,
অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ,নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্ত্তজা আলী বাবলু সহ সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সম্মানিত শিক্ষকবৃন্দ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং কালেক্টরেট ভবনের সামনে বৃক্ষের চারা রোপন করেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ