
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ৩২০টি কৃষক পরিবারে সবজি ও পুষ্টি বাগান স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের চান্দিয়ার গ্রামের প্রান্তিক কৃষক শাহজাহান আলীর বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও পুষ্টি বাগান স্থাপনের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, শাহীনুর ইসলাম, আওয়ামীলীগ নেতা বাহাদুর আলী প্রমূখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২