
স্থানীয়রা জানান, অনেকক্ষণ থেকেই একটি যুবক(৩৫) সেখানে ঘোরাফেরা করছিল। ম্যাংগো স্পেশাল ট্রেন টি যাবার সময় ট্রেনের নিচে মাথা দেয় ওই যুবক। মুহূর্তেই মাথাটি ধর থেকে আলাদা হয়ে যায়। লোকমান পুর রেলওয়ে স্টেশনের গার্ড জানান, বেঙ্গল স্পেশাল ট্রেনটি চলে যাবার পরে আমি ঘটনাস্থলে মস্তক বিচ্ছিন্ন মরদেহটি পড়ে থাকতে দেখি কিন্তু আর আমি বেশি কিছু জানিনা।
ঈশ্বরদী জিআরপি পুলিশের এসআই জাকির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ দেখে ধারণা করছি লোককে আত্মহত্যা করতে পারে। তবে এ বিষয়ে কোনো সুনিশ্চিত তথ্য আমাদের হাতে নেই। এলাকাবাসী এবং স্টেশনের কেউই মৃত ব্যক্তিকে চিনতে পারছেন না।ঈশ্বরদী জিআরপি পুলিশের ওসি গোপাল কর্মকার জানান, ঘটনাস্থলের সংবাদ পেয়ে আমরা দ্রুত সেখানে ফোর্স পাঠিয়েছি, আমরা মরদেহটি উদ্ধার করছি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া