
মিজানুর রহমান, হাতীবান্ধা-পাটগ্রাম প্রতিনিধিঃ- হাতীবান্ধায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যার পানিতে ডুবে আলিফা আক্তার নামে ৮ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে।সোমবার ( ১৩ জুলাই) ভোরে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলিফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পরেন সবাই। এসময় বাবা মায়ের অজান্তেই ঘরের ভিতরে ওঠা বন্যার পানিতে পরে শিশুটির মৃত্যু হয়। গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান ডা. আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান