
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ,ভালুকা, প্রতিনিধি: ভালুকায় করোনায় ভাইরাস সংকটকালীন সময়ে রোগি এবং মানুষের সেবায় একজন মানবিক পরিশ্রমী গুণের অধিকারী মৃদুল বণিক মম মেডিকেল হলের মালিক।ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ড কলেজ রোড সংলগ্ন,মম মেডিকেল হল এর মাধ্যমে মানবিক এই সেবক মৃদুল বণিক যাকে গরীব দুঃস্থ্য অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের সেবক বলা হয়।
বিশ্ব মহামারী নোবেল করোনা ভাইরাস এর সংকটকালীন সময়ে ভালুকা পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড সহ আশেপাশের মানুষের সেবায় মৃদুল বণিক জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত,ফোন কল,বাসায় গিয়ে ও নিজ মেডিকেল হলে রোগিদের সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।করোনার প্রথম সারির মানুষের মত না হলেও নিজ অবস্থান থেকে তিনি আপ্রাণ ভাবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ এবং সেবা করে যাচ্ছেন।
তিনি জানান এই ক্রান্তিকালীন সময়ে কেউ যদি সেবা প্রয়োজন মনে করেন তবে নির্দ্বিধায় চলে আসেন ৩ নং ওয়ার্ড কলেজ রোড সংলগ্ন মম মেডিকেল হলে।অনেকে মানবিক এই সেবকের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ