
শেরপুর (বগুড়া) থেকেঃ বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নন এমপিও শিক্ষক- কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিদষ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শিক্ষা অফিসার নজমুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ। এ সময় শেরপুর উপজেলা ১৩টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ১৬জন শিক্ষক ও ৫৬জন কর্মচারীদের মাঝে ১৭ লক্ষ ২০ হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রণোদনা দেওয়া হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা