
মোস্তাফিজুর,নাটোর প্রতিনিধি: নাটোরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া নামক স্থানে বাঁশ বোঝাই ট্রলি উল্টে জনি নামে ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে । শুক্রবার বেলা ১০ টা ৪৫ মিনিটে এই এই দূর্ঘটনাটি ঘটে । নিহত জনি পিপরুল ইউনিয়নের সেনভাগ গ্রামের ডলারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে – বাঁশ বোঝাই ট্রলিতে ড্রাইভারের বাম পাশে বসে ছিল নিহত জনি। বেহাল দশা ও খানাখন্দকে ভরপুর রাস্তায় বাঁশ বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে আকষ্মিকভাবে উল্টে গেলে ঘটানস্থলেই মৃত্যু হয় জনির । নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা