
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে সরকারি নির্দেশ অমান্য করে প্রাইভেট পড়ানো ও মাস্ক না পড়ে অবাধে চলাফেরা করায় ১০জনকে ৬হাজার ৯শ টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পরিচালনা করায় সান্তাহার এ হোম অব ইংলিশ প্রাইভেট সেন্টারের শিক্ষককে ৫হাজার টাকা ও লেক্সিাকন প্রাইভেট সেন্টারের শিক্ষককে সতর্কতামূলক ৩শ টাকা জরিমানা করেন।
অপরদিকে মাস্ক না পড়ে বাজার এলাকায় অবাধে চলাফেরা করায় ৮জনকে ১৬শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সান্তাহার মেইন রোডে ও পুরাতন বাজার রোডে বেশ কিছু ব্যবসায়ীরা লোহার এ্যাঙ্গেল রাস্তার উপর বাড়িয়ে দিয়ে বিভিন্ন মালামাল ঝুলিয়ে রাখায় পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ায় ইউএনও সেগুলো অপসারন করেন। এসময় সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও