
গোলাম রব্বানী দুলাল,আদমদিঘী উপজেলা প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দেশ নায়ক তারেক রহমানের পক্ষে উপজেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনার লক্ষ্যে সর্ব সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।গত সোমবার দুপুরে আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ছাত্রনেতা মাহাফুজুল হক টিকন।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের নেতা আরিফুল হক রোমান, সিহাব চৌধুরী, সুলতান মাহমুদ চ ল, আনোয়ার হোসেন জীবন, রেজাউল করিম বাপ্পী, জিল্লুর রহমান, রুহুল আমিন, জুয়েল হোসেন, ছাত্রদল নেতা আবু সাঈদ মীম, আলম হোসেন প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত