
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে আগুন লেগেছে। এতে আতঙ্কিত হয়ে রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিট ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।
তবে আগুন নিয়ন্ত্রণে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজ করছে। তারা খুব দ্রুতই ক্ষতির পরিমান কমিয়ে আনতে সক্ষম বলে জানিয়েছেন তারা।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী