হোম » প্রধান সংবাদ » নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই পুরুষ, তাৎক্ষণিকভাবে এদের নাম-পরিচায় জানা যায়নি।

সোমবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে এরা কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!