
আওয়াজ অনলাইন : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৬টার সময় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতারা হলেন- কালিয়াকৈরের ভাউমান টালাবহ গ্রামের মফজেল হোসেন, জাহিদুল ইসলাম, শওকত আলী। এরা সবাই স্থানীয় ইটভাটার শ্রমিক। আহত হলেন ইটভাটার শ্রমিক আব্বাস আলী ও অটোরিকশা চালক রমজান আলী।
জানা যায়, টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারীচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দিলে অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের সহায়তায় তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনকে মৃত ঘোষণা করেন।
বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে