
আওয়াজ অনলাইন : শ্রম আইন লঙ্ঘনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে শ্রম আদালতে উপস্থিত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার এ মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আইনজীবীসহ শেখ মেরিনা সুলতানার আদালতে আদালতে হাজির হন তিনি।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা শ্রম আইনের লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি।
শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।

আরও পড়ুন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়
বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন