
আওয়াজ অনলাইন : ৬ জেল সুপারকে পদোন্নতি না দিয়ে আদালত অবমাননার দায়ে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরিকে তলব করেছেন আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের আদেশ পালন না করলে সেটি সহজভাবে দেখার সুযোগ নেই।
আগামী ৪ ডিসেম্বর তাদের স্বশরীরে হাজির হয়ে আদালত অবমানার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়
বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন