হোম » আইন-আদালত » কিশোরগঞ্জে ছাত্রদল নেতা রেদোয়ান গ্রেপ্তার

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা রেদোয়ান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা ছাত্রদল নেতা রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাতে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেদোয়ান রহমান ওয়াকিউর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে দায়েরকৃত মামলার আসামি রেদোয়ান রহমান ওয়াকিউর।
দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করতে পুলিশ খুঁজছিল।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় নেওয়া হয়।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ এ বিষয়ে নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় দায়েরকৃত মামলার আসামি রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!