হোম » আইন-আদালত » বগুড়ার শেরপুরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ: বগুড়ার শেরপুরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শনিবার (৩ ডিসেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার এলাকার চামড়া গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ দবির উদ্দিন (৩৫) জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার দক্ষিণ রামভদ্রপুর এলাকার মো. রোস্তম আলীর ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, তাকে ১১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!