
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজার এলাকায় নূরানী বেকারীর সামনে মানুষজনের চলাচলের একমাত্র রাস্তাটি খুড়ে বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজার এলাকার নূরানী বেকারীর সামনে এলাকার মানুষজনের চলাচলের একমাত্র রাস্তাটি খুড়ে বন্ধ করার প্রতিবাদে শনিবার সকালে উপজেলার দইখাওয়া বাজারে আঞ্চলিক মহাসড়কে ভূক্তভোগী পরিবারবর্গের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,হারুন অর রশিদ,বারেক মন্ডল, নুরুজ্জামান, রতন ঘোষ, আমিনুর রহমান প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, আদালতের আদেশ অমান্য করে গত বুধবার রাতের আধাঁরে কোন এক সময় একই এলাকার মৃত. আয়নাল হকের ছেলে জিয়ারুল হক গং নূরানী বেকারীর সামনে এলাকার মানুষজনের চলাচলের একমাত্র রাস্তাটি খুড়ে বন্ধ করে দেন।
যার কারণে শতাধিক মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। তখন আমরা এ বিষয়ে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি। প্রশাসন সহ সুশীল সমাজের কাছে আমাদের দাবী এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি দিয়ে পুনরায় চলাচলের ব্যবস্থা করেদেন। এ বিষয়ে অভিযুক্ত জিয়ারুল হক এর সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২