
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর থানার এসআই মোঃ জাকির আল আহসান সঙ্গীয় ফোর্স সহ ১২ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম পিতা- মৃতঃ সদর উদ্দিন সাং-বৃন্দাবন পাড়া থানা ও জেলা-বগুড়াকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গত রাতে গ্রেফতার করেছে।
উক্ত আসামির নামে অত্র থানায় থানায় ১০টি সিআর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে। বিজ্ঞ আদালত উক্ত আসামিকে ১০ টি প্রতারণা মামলায় ১৮ বছর সাজা প্রদান করেন। আসামি রেজাউল করিম প্রথমে , রেজাউল গ্যাস ওয়েল্ডিং ওয়ার্কসপ, রেলওয়ে মার্কেট স্টেশন রোড বগুড়া, পরবর্তীতে, বেসিক এলাকায় কাস্টিং ঢালাই কারখানা করেন। এই ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক এবং ব্যক্তির নিকট থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০১২ সাল হইতে বগুড়া ছেড়ে পালিয়ে যায়। সে মালয়েশিয়া থেকে তিন থেকে চার বৎসর মালয়েশিয়ার অবস্থান করেন।
২০১৪ সাল থেকে পরপর দশটি মামলার সাজা হয়, তারপর থেকেই সে পলাতক, বর্তমানে নারায়ণগঞ্জ এলাকায় এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে করে, তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এস আই জাকির আল আহসান। প্রতারক রেজাউল করিম কে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান