
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (করোনা সেলের দায়িত্বে) মো. মাসুদুর রহমান মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৬ জুলাই) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি আরো জানান, করোনার অতিমারি মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে অভিযানে ৬৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলার ৭১ জন ব্যক্তিকে বিভিন্ন পরিমাণে মোট ৪৬ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার