
এম.এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আল আমিন’র নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও নগদ টাকা সহ রফিকুল ইসলাম রফিক কে নিজ বাড়ীর আঙ্গিনা থেকে আটক করা হয়েছে।
জানা যায়,দির্ঘ দিন যাবত উপজেলার রৌহাদহ গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে রফিকুল ইসলাম রফিক গাঁজার ব্যাবসা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে সারিয়াকান্দি থানার এস আই ব্রজেশ্বর বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ৩১শে আগষ্ঠ রাত সাড়ে ১০ টার দিকে মাদক বিরোধী অভিযানে ২৪ পুড়িয়া গাঁজা ও নগদ ৮৮০ টাকাসহ রফিক কে তার নিজ বাড়ীর আঙ্গিনা থেকে আটক করে থানায় নিয়ে যান।
এবিষয়ে এস আই ব্রজেশ্বর বর্মণ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন,মাদক বিরোধী অভিযানে গাঁজা ও নগদ টাকা সহ উল্লেখিত ব্যাক্তি কে আটক করা হয়। এবং মাদকের নিয়মিত আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২