হোম » আইন-আদালত » ফাঁসাতে একটা হত্যা মামলাই যথেষ্ট : সাংবাদিক ফারজানা রূপা

ফাঁসাতে একটা হত্যা মামলাই যথেষ্ট : সাংবাদিক ফারজানা রূপা

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।

এদিন সকালে তাদেরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন।

শুনানির এক পর্যায়ে ফারজানা রুপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। এসময় আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই। আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারব?’ এসময় বিচারক বলেন, ‘এখানে গ্রেপ্তার দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না।’

এরপর ফারজানা রুপা বলেন, ‘মামলা তো ডজন খানেকে গড়াচ্ছে।

আমি একজন সাংবাদিক। আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট।’ এসময় কাঠগড়ায় থাকাবস্থায় শাকিল ও ফারজানা দুজন খোশগল্প করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!