হোম » আইন-আদালত » ১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত

১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত

রাজধানীর পল্টনে গত ১৯ জুলাই এক রিকশাচালককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!