হোম » আইন-আদালত » আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই নিয়োগের মধ্যে দিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ  জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস, এম, এমদাদুল হক।

আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫(১) এর ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ দিয়েছেন।

এর আগে, শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!