
আওয়াজ অনলাইন: সারা দেশে সরকারের বিভিন্ন পদে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয় ও অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে।
প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।
সরকারি দপ্তরে শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়েই নিয়োগ প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন
ভাগ্য খুলতে পারে ২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের
৩৫ প্রত্যাশীদের নতুন কর্মসূচি
শিগগির স্থগিত ৩ বিসিএস নিয়ে সিদ্ধান্ত নেবে পিএসসি