হোম » চাকরির বাজার » পদ্মা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত

পদ্মা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত

পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল ২৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার/এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে অ্যাকাউন্টিং প্যাকেজ- কুইক বুক ওয়েব এবং মাইক্রোসফট অফিস- এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৭ নভেম্বর ২০২৪

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!