হোম » আন্তর্জাতিক » ফ্রান্সে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত

আওয়াজ অনলাইন: ফ্রান্সে একটি হালকা বিমান দুর্ঘটনায় দুই সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর: এএফপি।

ফরাসি সেনাবাহিনী ও আঞ্চলিক প্রসিকিউটর জানিয়েছেন, ফ্রান্সের দক্ষিণে পাহাড়ি অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে সেনাবাহিনীর দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় একটি সবজির খামারে একটি বিমান দুর্ঘটনায় সৃষ্ট আগুন নেভানোর জন্য তাদের ডাকা হয়েছিল। তারা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণাঞ্চলের গনফারন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে রয়েছেন।

ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানায়, নিহত তিনজনের মধ্যে দুইজনই দ্বিতীয় কমব্যাট রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!