
আওয়াজ অনলাইন: সুদানে চলমান সহিংসতায় রাজধানী খার্তুমে একটি এতিমখানায় আটকে পড়া অন্তত ৬০ শিশুর মৃত্যু হয়েছে।
খাবার ও চিকিৎসার অভাবে গেল ৬ সপ্তাহে আল-মায়াকোমা এতিমখানায় এসব শিশুর মৃত্যু হয়। চলতি সপ্তাহে মাত্র দু’দিনে মারা গেছে ২৬ শিশু। নিহতদের মধ্যে ৩ মাস বয়সী শিশুও রয়েছে।
এতিমখানার কর্মীরা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাবার ও ওষুধের অভাব ভয়াবহ রূপ নেয়। গেল সপ্তাহে গোলাগুলিতে এতিমখানার ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
গেল ১৫ এপ্রিল দেশটিতে ক্ষমতা দখলের জেরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত নিহত হয়েছে ১৯০ শিশুসহ সাড়ে ৮শ’রও বেশি বেসামরিক নাগরিক।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭