হোম » আন্তর্জাতিক » পাকিস্তানে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান আবারও গ্রেপ্তার

পাকিস্তানে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান আবারও গ্রেপ্তার

আওয়াজ অনলাইন:পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি আবার গ্রেপ্তার হয়েছেন। 

মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পরপরই গ্রেপ্তার হয়েছেন।

আদিয়ালা জেলের বাইরে গ্রেপ্তার হওয়ার আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনো পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিটিআই থেকে পদত্যাগের ঘোষণা দেন শিরিন মাজারি।

গ্রেপ্তারের পর সাবেক মন্ত্রী কুরেশিকে পুলিশ কোথায় নিয়ে গেছে তা জানানো হয়নি।

কুরেশিকে মুক্তি দিতে ১৮ মে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!