
আওয়াজ অনলাইন: অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ফলে রিয়ালের এবার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার দিবাগত রাতে প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-০ গোলের জয় তুলে নেয় ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল পেপ গার্দিওলার দল।
এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল সিটি। গতবার সেমিফাইনালে উঠলেও রিয়ালের কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি দলটি।
প্রথম লেগ সিটি ৪-৩ গোলে জিতলেও দ্বিতীয় লেগ রিয়াল জিতে নিয়েছিল ৩-১ গোলে। এর আগের মৌসুমে ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরেছিল সিটি।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা