হোম » আন্তর্জাতিক » পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

আওয়াজ অনলাইন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স। খবর: জিও নিউজ।

আদালত চত্বরে পৌঁছার পর রেঞ্জার্স সদস্যরা ইমরান খানের গাড়ি ঘিরে ফেলে বলে জানিয়েছেন ইমরানের ব্যক্তিগত সহকারী ফাওয়াদ চৌধুরী।

ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. আকবার নাসির খান ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিসিয়াল টুইটারে ইমরান খানকে রেঞ্জার্স সদস্য কর্তৃক গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, রেঞ্জার্স সদস্যরা পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে অপহরণ করেছে।

পাকিস্তানের সাহসী জনতাকে বেরিয়ে এসে দেশরক্ষার আহ্বানও জানানো হয় পিটিআইয়ের ওই টুইটার পোস্টে।

টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ইমরান খান তার নামে দায়ের করা কয়েকটি মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন। এসময় সাবেক একটি কালো রঙের গাড়িতে তাকে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!