হোম » আন্তর্জাতিক » জম্মু-কাশ্মিরে ৪.১ মাত্রার ভূমিকম্প

জম্মু-কাশ্মিরে ৪.১ মাত্রার ভূমিকম্প

আওয়াজ অনলাইন: ভারতের জম্মু-কাশ্মিরে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

রোববার ভোরে আঘাত হানা এ ভূমিকম্পের কথা জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। খবর: এএনআই।

রোববার ভোর ৫.১৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। তবে ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, বারবার কম্পন হওয়ায় বাসিন্দাদের সুরক্ষার জন্য এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সাহায্য পৌঁছাতে ইমারজেন্সি অপারেশন সেন্টার (ইওসি) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। যেসব জেলা ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে সেখানে এই কেন্দ্র গড়ে তোলা হবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে সাহায্য করবে এসব কেন্দ্র।

মূলত ভারত সরকারের বিবৃতিতে এই অঞ্চলটি উচ্চ সিসমিক জোনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং বন্যা ক্ষতির মুখে পড়ার বিষয়েও এই অঞ্চলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!