
আওয়াজ অনলাইন: চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে ভারত। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে।
বুধবার প্রকাশিত জাতিসংঘের এক পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। খবর এএফপি’র।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে দেখানো হয়েছে এই বছরের মাঝামাঝি সময়ে চীনের ১.৪২৫৭ বিলিয়নের তুলনায় ভারতের জনসংখ্যা ১.৪২৮৬ বিলিয়নে দাঁড়াবে।
চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত উপাত্ত থেকে জানা যায়, ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো গত বছর চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে।
ঐ প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে বিশ্বের জনসংখ্যা বেড়ে ৮.০৪৫ বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে। (বাসস

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত