
আওয়াজ অনলাইন: সুদানে নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে।
এ যুদ্ধে আরো অনেক মানুষ আহত হয়েছে। সোমবার চিকিৎসকদের ইউনিয়ন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
চিকিৎসক ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে সংঘর্ষে বেসামরিক নাগরিকদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে।
মৃতের এ সংখ্যায় সকল হতাহত অন্তর্ভূক্ত নেই বলে উল্লেখ করা হয়নি কারণ উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলায় অনেককে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প