
আওয়াজ অনলাইন: বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ চীনে স্বর্ণের মজুত বেড়েছে।
উচ্চমূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় চীন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় ধাতুটির মজুত বাড়াচ্ছে।
পিপলস ব্যাংক অব চায়না বলছে, গত মাসে ব্যাংকটি ১৮ টন স্বর্ণের মজুত বাড়াতে সক্ষম হয়। সরকারি হিসাব অনুযায়ী, ব্যাংকটিতে সব মিলিয়ে মজুত আছে দুই হাজার ৬৮ টন স্বর্ণ।
টানা ১১ মাস ধরে বৈশ্বিক মজুত ঊর্ধ্বমুখী। ২০১৯ সালে টানা ১০ মাস ধরে স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছিল চীন।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত