
আওয়াজ অনলাইন: আমাদের এই উপমহাদেশ বিশ্বজুড়ে বদনাম কুঁড়িয়ে দুর্নীতিতে। রাষ্ট্রযন্ত্র থেকে একদম সাধারণ লেবেলের সবাই দুর্ণীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তেমনি এক নজির সৃষ্টি করেছেন নেপালের উপ-প্রধানমন্ত্রি।
নাগরিকত্বের জাল কাগজপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন নেপালের উপপ্রধানমন্ত্রী রবি লামিছানে- সুপ্রিম কোর্ট এমন রায় দিয়ে তার আইন প্রণেতার মর্যাদা বাতিল করে তাকে তার দপ্তর থেকে অপসারণ করেছে।

গত শুক্রবার (২৭ জানুয়ারি) দেওয়া রায়ে সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলেছেন, মার্কিন নাগরিকত্ব ত্যাগ করার পর লামিছানে (৪৮) অবৈধ নাগরিকত্বের সনদপত্র ব্যবহার করে নভেম্বরের নির্বাচনে অংশ নিয়েছেন। খবর: দ্য কাঠমুণ্ডু পোস্ট।
২০২২ সালের ডিসেম্বরে সাত দলীয় জোট নেপালের ক্ষমতা গ্রহণ করার পর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান লামিছানে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই জাতীয় পরিচয়পত্র দেখভালের দায়িত্বে রয়েছে।
লামিছানের আইনজীবী সুনিল পোখরেল জানান, লামিছানে তার মন্ত্রিত্ব হারিয়েছেন এবং তার আসনে উপনির্বাচন হবে। লামিছানে এখন নিয়মিত জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানাবেন। তার আসনের উপনির্বাচনে অংশও নেবেন।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প