হোম » আন্তর্জাতিক » লাদাখে ভারতের ছাড়

লাদাখে ভারতের ছাড়

আওয়াজ অনলাইন: পূর্ব লাদাখে ৬৫টি নজরদারি কেন্দ্র (পেট্রোলিং পয়েন্ট বা পিপি)-এর মধ্যে ২৬টি ভারতের হাতছাড়া হয়েছে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। 

দ্য হিন্দু জানিয়েছে, গত সপ্তাহে দিল্লির বার্ষিক পুলিশ বৈঠকে জমা ওই গবেষণাপত্রে বলা হয়েছে, সেনাদের ‘অনিয়মিত’ টহলদারির কারণেই এই নজরদারি কেন্দ্রগুলি ভারতের হাতছাড়া হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, “বর্তমানে, কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত ৬৫টি পিপি রয়েছে যেগুলোতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর টহলদারি চলার কথা। কিন্তুে এসব পিপির ২৬টিতে নিরাপত্তা বাহিনীর কোনও নজরদারি না থাকার কারণে সেগুলো ভারতের হাতছাড়া হয়েছে। এই কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে ভারতীয় জওয়ান বা সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়নি, তাই এই অঞ্চলগুলো পিএলএ দখল নিয়েছে।’’

যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব লাদাখে এলএসি বরাবর জওয়ানদের শারীরিক বা প্রযুক্তিগত উপায়ে নজরদারি রয়েছে। তাই ভারতের কোনও এলাকা হাতছাড়া হয়নি।

গত বছরের ২২ ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর কমপক্ষে ৩০টি পিপিতে ভারতীয় জওয়ানরা আর টহল দিচ্ছে না। এই পয়েন্টগুলোতে নাকি ২০২০ সালের এপ্রিল-মে পর্যন্ত নিয়মিত টহল দেওয়া হত। সেই সময় পূর্ব লাদাখের এলএসির কাছাকাছি সেনা জমায়েত শুরু করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!