হোম » আন্তর্জাতিক » ন্যাটোর কাছে প্রকাশ্যে ‘একটি’ ঘোষণা শুনতে চায় রাশিয়া

ন্যাটোর কাছে প্রকাশ্যে ‘একটি’ ঘোষণা শুনতে চায় রাশিয়া

ডেস্ক রিপোর্ট:; রাশিয়া ন্যাটোকে চাপ দেবে প্রকাশ্যে একটি ঘোষণা দিতে। আর তা হলো, ন্যাটো যেনো প্রকাশ্যে ঘোষণা দেয় ইউক্রেনকে নিজেদের সদস্য বানাবে না।

অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপে (ওপেক) থাকা তাদের প্রতিনিধি প্রধান কনস্টানটিন গাভরিলোভের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরআইএ-নোভোসতি।

এদিকে রাশিয়া- ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে চলছে নাটকীয়তা। মঙ্গলবার রাশিয়া জানায় তারা সীমান্ত থেকে কিছু সেনাকে সরিয়ে নিয়েছে।

অপরদিকে বুধবার ন্যাটো, যুক্তরাষ্ট ও যুক্তরাজ্যের মতো দেশগুলো জানিয়েছে রাশিয়া আদতে কোনো সেনাকে সরিয়ে নেয়নি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে তিনটি প্রধান দাবি জানিয়েছে রাশিয়া।

• প্রথমটিই হলো ন্যাটোকে নিশ্চয়তা দিতে হবে তারা কখনো ইউক্রেনকে সদস্য বানাবে না।
• দ্বিতীয় দাবি হলো পূর্ব ইউরোপে ন্যাটো তাদের পরিধি আর বাড়াবে না।
• তৃতীয় প্রধান দাবি হলো ১৯৯৭ সালে পূর্ব ইউরোপের ন্যাটোর অবকাঠামো যেরকম ছিল সে অবস্থায় নিয়ে আসতে হবে।

এদিকে ইউক্রেন নিজেদের সংবিধানে সংশোধন এনে সিদ্ধান্ত নেয় তারা ন্যাটোর সদস্য হবে।

সূত্র: সিএনএন

SSS###

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!