হোম » সারাদেশ » আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত দুইজন আহত।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত দুইজন আহত।

এইচ এম কাওসার মাদবার: পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের সাহেববাড়ি বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সাহেববাড়ি বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আগত ঈগল পরিবহন পিছন থেকে অটো গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান ও দুইজন আহত হয় বলে জানা যায়। আহতদের উদ্ধার করে আমতলী হসপিটালে পাঠানো হয়।
নিহত ফয়সাল (১৫) কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের ফোরকান প্যাদার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি । নিহত ফয়সালের বাবা ফোরকান প্যাদা জানান, সকালবেলা বেগুন নিয়ে বাজারে যাচ্ছিলেন, পিছন থেকে ঢাকাগামী ঈগল পরিবহন অটো গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যান। চালকের খামখেয়ালিতে আজকে আমার ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।
আমতলী থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। অটো গাড়ি ২ যাত্রীকে আহত অবস্থায় আমতলী উপজেলা কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।বাসের ড্রাইভার ও বাস আটক করা হয়েছে। নিহত কে আমতলী থানা আনা হচ্ছে। এদিকে বাস ও চালককে আটক করেছে পুলিশ। চালক আরিফ সরদার(৩০) ঝালকাঠি জেলা কাঠালিয়া থানা চেচরীরামপুর গ্রামের চাঁন মিঞা সরদার এর ছেলে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!