হোম » আন্তর্জাতিক » করোনা আক্রান্তে কালো হয়ে যাওয়া আঙ্গুল

করোনা আক্রান্তে কালো হয়ে যাওয়া আঙ্গুল

সৈয়দ আহসান:  করোনা আক্রান্তে কালো হয়ে যাওয়া ৮৬ বছর বয়সী বৃদ্ধার রক্ত জমাট বেঁধে যাওয়ায় অবশ আঙ্গুল।ইতালি: আক্রান্ত হলে রক্তনালীতেও সংক্রমণ ঘটাতে পারে করোনা। যার ফলে রক্ত জমাট বেঁধে শরীরের যে কোনও অংশ খারাপ হয়ে যেতে পারে। করোনা নিয়ে গবেষণায় এমন কথা অনেক আগেই চিকিৎসকরা বলেছিলেন। এবার তেমনই ঘটনা দেখা গেল ইতালিতে। এক ৮৬ বছর বয়সী মহিলার হাতের আঙুলে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তা বাদ দিতে হল চিকিৎসকদের। ওই মহিলার হাতের তিনটি আঙুল বাদ গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঘটনাটি জানা যায় ইয়োরোপিয়ান জার্নাল অফ ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জারি-র একটি জার্নাল থেকে। যাতে ওই ঘটনাটির বিবরণের সঙ্গে ওই মহিলার হাতের ছবিও দেখা যায়। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, হাতে বেশ কয়েকটি আঙুল কালো হয়ে আছে। এই কালো হওয়ার কারণ হিসেবে চিকিৎসকরা জানিয়েছেন রক্ত জমাট বেঁধে যাওয়া। যা থেকে ওই আঙুলে সাড় চলে যায় এবং আঙুল কাজ করা বন্ধ করে দেয়। যার ফলে ওই ৮৬ বছর বয়সী করোনা আক্রান্তের হাতে অস্ত্রোপচার করতে হয় এবং এর ফলে তিনটি আঙুল বাদ যায়।

সৈয়দ আহসান
বৈদেশিক সংবাদ দাতা

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!