
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট।
ফ্লাইটটি আটলান্টার পথে থাকাকালীন বিমানের বাম পাশের ইঞ্জিনে আচমকাই আগুন ধরে যায়।
ফ্লাইট নম্বর DL446-এর বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটি জরুরি অবস্থা ঘোষণা করে দ্রুত লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে। সৌভাগ্যবশত, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং ২০০ যাত্রীর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার একটি ভিডিও এক যাত্রী মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিমানের ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হচ্ছে। অনেকেই এই দৃশ্য দেখে আকাশ ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ডেল্টা এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, ইঞ্জিনে সমস্যা শনাক্ত হওয়ার পর পাইলটরা দ্রুত পদক্ষেপ নেন। যাত্রীদের নিরাপত্তাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
পাকিস্তানে জোড়া বোমা হামলা, নিহত ৭