হোম » সারাদেশ » রাস্তা সংস্কারের দাবীতে সিটি কর্পোরেশনের  গায়বানা জানাজা কর্মসূচী

রাস্তা সংস্কারের দাবীতে সিটি কর্পোরেশনের  গায়বানা জানাজা কর্মসূচী

সালেকুজ্জামান সালেক, রংপুর

রংপুর মহানগরীর অন্যতম ব্যস্ততম সড়ক জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে এখন যেন এক ভয়াবহ মৃত্যুফাঁদ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এগুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনভোগান্তি। এতে চরম ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারীরা। শনিবার সকালে প্রতিবাদস্বরূপ রংপুর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আয়োজিত হয়  গায়েবানা জানাজা’ কর্মসূচি। স্থানীয় বাসিন্দা, চালক ও সামাজিক সংগঠনের কর্মীরা এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন। প্রতিবাদ জানাজা ঘিরে শহরজুড়ে দেখা দেয় চাঞ্চল্য।

প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা হয়ে কাউনিয়াগামী এই সড়কে। কিন্তু বর্তমানে পুরো রাস্তা জুড়েই অসংখ্য গর্ত, উঠে যাওয়া পিচ-খোয়া ও ভেঙে পড়া কার্পেটিং, যা চলাচলকে করে তুলেছে চরম ঝুঁকিপূর্ণ। বর্ষায় গর্তগুলোতে পানি জমে তৈরি হয়েছে ছোট ছোট জলাধার।

রসিক সূত্রে জানা যায়, রংপুর সিটির মোট ১,৪৫৬ কিলোমিটার সড়কের মধ্যে ৯৫৩ কিমি পাকা ও ৫০৩ কিমি কাঁচা। এর মধ্যে প্রায় ৩০০ কিমি পাকা রাস্তা বর্তমানে একেবারে চলাচলের অনুপযোগী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!