
উত্তর গাজার দুটি বহুতল আবাসিক ভবনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০ শিশুসহ ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, হামলার শিকার ওই দুই বহুতল আবাসিক ভবনে ১৭০ জনের বেশি আশ্রয় নিয়েছিলেন।
উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর। তবে জানিয়েছে, ভবন দুটি শালায়েল ও আল-গান্দোর পরিবারের।
গতকাল শুক্রবারের হামলার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩ হাজার ২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৮২৭ জন। গাজায় চলমান গণহত্যার জন্য ইসরায়েল ও দেশটির মিত্র যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানিকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প