হোম » আন্তর্জাতিক » ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসানে আগামী সপ্তাহে জাতিসঙ্ঘে ভোট

ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসানে আগামী সপ্তাহে জাতিসঙ্ঘে ভোট

আগামী ছয় মাসের মধ্যে ‘অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইলের অবৈধ উপস্থিতি’ অবসানের দাবি জানিয়ে ফিলিস্তিনিদের একটি খসড়া প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে।

খসড়া প্রস্তাবটির প্রধান লক্ষ্যকে জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি পরামর্শক কমিটি স্বাগত জানিয়েছে। এতে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলি ‘দখলদারিত্ব’ এবং ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে অভিহিত করে প্রত্যাহার করা উচিত বলে অভিমত প্রকাশ করা হয়েছে।

জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত আইসিজে বিশ্ব আদালত হিসেবেও পরিচিত। তাদের সুপারিশে ইসরাইলি প্রত্যাহার ‘যত তাড়াতাড়ি সম্ভব’ করতে বলেছে। তবে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের প্রস্তাবে ছয় মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

আরব গ্রুপ, ইসলামি সহযোগিত সংস্থা এবং জোট নিরপেক্ষ আন্দোলন সোমবার ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদকে ১৮ সেপ্টেম্বর ভোটাভুটি আয়োজন করার আহ্বান জানিয়েছে। তবে ভোটাভুটির আগে আট পৃষ্ঠার খসড়া প্রস্তাবটির ভাষায় পরিবর্তন আনা যেতে পারে।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!