
গাজায় শিশুদের পোলিও টিকাদানের জন্য সাময়িক মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনটি বলেছে।
গাজায় গত ২৫ বছরের মধ্যে প্রথম কোনো পোলিও রোগী শনাক্ত হলো। জাতিসংঘের কর্মকর্তারা জানান, ১০ মাস বয়সী এক শিশু পোলিওতে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। এরপরই মানবিক যুদ্ধবিরতির ঘোষণা এলো। মুখে খাওয়ার পোলিও টিকার অন্তত ১২ লাখ ৬০ হাজার ডোজ গাজায় পৌঁছেছে। আরও চার লাখ ডোজ শিগগিরই গাজায় পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের কর্মীদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা মিলে টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। দুই হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকাদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডব্লিউএইচওর লক্ষ্য গাজার ৯০ শতাংশ টিকার আওতায় আনা, যা উপত্যকাটিতে পোলিও ভাইরাস সংক্রমণ বন্ধ করার জন্য প্রয়োজন।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প